शनिवार, 27 नवंबर 2021

ব্লগের পোস্ট ইনডেক্স করার উপায় ২০২২। পোস্ট ইনডেক্সের সমস্যা ও তার সমাধান ২০২২



ব্লগের পোস্ট ইনডেক্স করার উপায় ২০২২


বিভিন্ন গ্রুপে অনেকেই গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার সমাধান চাচ্ছেন। প্রথমে গুগল এলগারিদম সম্পর্কে বলি। গুগল বট বা ক্রাউলার আপনার সাইটে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর পর আসে। যখন গুগল বট আপনার website আসে তখন ৪/৪০০/৪ লাখ কয়টা পোস্ট ইনডেক্স করবে সেটার জন্য একটা Crawler Budget থাকে। আপনার সাইটের জন্য বাজেট কয়টা এটা আপনি কেন কেউই বলতে পারবে না। আরও নিশ্চিত হতে চাইলে moz dot com সাইটে গুগলের আপডেট সম্পর্কে দেখতে পারেন। কিছু আপডেটের পাশে "Unconfirmed" লেখা মানে এই আপডেট সম্পর্কে Moz নিজেই নিশ্চিত না। গুগল তাদের এলগারিদম কারো সাথেই শেয়ার করে না। প্রথম কথা আপনার সাইটের Crawler Budget (যেটা আপনি জানেন না) এর থেকে বেশি পোস্ট লিখলে লাভ নাই গুগল বট যতটা বাজেটে আছে ওই কয়টাই ইনডেক্স করবে। এখন আসেন আপনি যদি প্রতিদিন ১টা পোস্ট লিখেন সেটাও গুগল ইনডেক্স করে না কেন?

বিভিন্ন গ্রুপে অনেকেই গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার সমাধান চাচ্ছেন। প্রথমে গুগল এলগারিদম সম্পর্কে বলি। গুগল বট বা ক্রাউলার আপনার সাইটে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর পর আসে। যখন গুগল বট আপনার ওয়বসাইট আসে তখন ৪/৪০০/৪ লাখ কয়টা পোস্ট ইনডেক্স করবে সেটার জন্য একটা Crawler Budget থাকে। আপনার সাইটের জন্য বাজেট কয়টা এটা আপনি কেন কেউই বলতে পারবে না। আরও নিশ্চিত হতে চাইলে moz dot com সাইটে গুগলের আপডেট সম্পর্কে দেখতে পারেন। কিছু আপডেটের পাশে "Unconfirmed" লেখা মানে এই আপডেট সম্পর্কে Moz নিজেই নিশ্চিত না। গুগল তাদের এলগারিদম কারো সাথেই শেয়ার করে না। প্রথম কথা আপনার সাইটের Crawler Budget (যেটা আপনি জানেন না) এর থেকে বেশি পোস্ট লিখলে লাভ নাই গুগল বট যতটা বাজেটে আছে ওই কয়টাই ইনডেক্স করবে। এখন আসেন আপনি যদি প্রতিদিন ১টা পোস্ট লিখেন সেটাও গুগল ইনডেক্স করে না কেন?

পোস্ট ইনডেক্সের সমস্যা ও তার সমাধান ২০২২

আমি একদম শুরু থেকে সবকিছু বলবো। পোস্টে অনেক জানা বিষয়ও থাকবে যাতে নতুন যারা ব্লগিং করছে তাদের সমস্যা না হয়।

কাজ-০১ঃ robot.txt

এটা আপনার সাইটে থাকা আবশ্যক। এটার কমান্ডের মধ্যে "User agent: *" এই লেখাটা ঠিক রাখতে হবে। এখানে অনেকে * উঠিয়ে দিয়ে google search console দেয়। এখানে * না দিলে Bing বা Semrush (যারা র‍্যাংক ট্রাক করেন) বট আপনার সাইটে জীবনেও আসতে পারবে না। ফলে বিং, ইয়াহু দুইটাতেই ইনডেক্স হবে না। (বিং আর ইয়াহুর সার্চ রেজাল্ট একই)। robot.txt generate করার পর এখানে আপনি কোন কিছু করবেন না। সোজা সাইটম্যাপে সাবমিট করবে + ব্লগারের সেটিংসে Custom robot.txt তে সেইভ করবেন। সাইটের পোস্ট ৫০০+ হয়ে গেলে তখন এই কমান্ডের শেষে max-results=500 এটা 1000 করে দিবেন।

কাজ-০২ঃ Custom robots header tags

  • Home page tags: All & noodp এই দুইটা অপশন সিলেক্ট করে সেইভ করবেন।
  • Archive and search page tags: noindex & noodp এই দুইটা অপশন সিলেক্ট করে সেইভ করবেন। এখানে noindex কেন দিতে হয় অনেকে জানেন না। ইউটিউবে ভিডিও দেখেন দিয়ে দেন। আবার অনেকে দেন না। অনেকে দেখবেন পোস্ট দেয় খুব ভালো seo করায় তার সাইট গুগলে সার্চ করলে প্রথম আলো, বিবিসি এর মতো মেইন টাইটেলের নিচে সাইটের আরও কিছু লিংক শো করে। তারা মূলত noindex অপশন অফ রাখছে অথবা আগে অফ ছিল ওইসময় গুগল বট Archive পেইজকে/ ক্যাটাগরি ক্রাউল করে গিয়েছে। এগুলোর রেজাল্টই মূলত কয়েক মাস শো করে এবং ল্যান্ডিং পেইজ হিসেবে কাজ করে। তবে কেউ চাইলে ব্লগারে schema code ব্যবহার করে নির্দিষ্ট পোস্ট শো করাতে পারে কিন্তু ক্যাটাগরি না। সেটা আলাদা বিষয়। এটা noindex না রাখলে বড় ধরণের বাজে ইফেক্ট পড়তে পারে সাইটে। কারণ আপনার ক্যাটাগরি ইনডেক্স করতে গিয়ে ক্রাউলিং বাজেট নষ্ট হবে ফলে পোস্ট ইনডেক্স করবে না। তাই অভিজ্ঞ ব্লগাররা এটা noindex দিয়ে রাখতে বলে।
  • Post and page tags: All & noodp এই দুইটা অপশন সিলেক্ট করে সেইভ করবেন।

এখানে আপনি সব সেটিংস আপনার সাইটে এভাবে সেইভ করে রাখলে আপনার সব পোস্ট এইভাবেই বটকে আলাউ গুগল ইনডেক্স করতে আলাউ করবে।


কাজ-০৩ঃ আপনার সাইটে অবশ্যই সাইটম্যাপ থাকতে হবে। গুগল বা বিং যে ক্রাউলার সাইটে আসুক না কেন প্রথমে আপনার robot.txt কমান্ড দেখে এরপরেই আপনার সাইটম্যাপ খুঁজে। সাইটম্যাপ থাকলে বট সহজেই বুঝতে পারবে আপনি নতুন কী পোস্ট দিয়েছেন, পুরাতন কোন পোস্ট আপডেট করেছেন। সাইটম্যাপ না থাকলে এটি সাইটে সব পোস্ট ঘুরতে থাকবে এবং আপনার Crawl Budget অপচয় হবে।

অনেকে url inspection দিয়ে মনে করেন পোস্ট ইনডেক্স হয়ে গেছে। এটা দেওয়ার অর্থ আপনি গুগলের বটকে আমন্ত্রণ জানিয়েছেন আসবে কিনা সেটা ক্রাউলারের সিদ্ধান্ত। আমি url inspection করার সাথে সাথে পোস্ট ইনডেক্স হয়ে যায়। ভিজিটর প্রচুর থাকলে আর ইউনিক কনটেন্ট দিলে গুগলেরই তাড়া থাকবে আপনার পোস্ট ইনডেক্স করার।

এগুলো করার পর যদি ইনডেক্স না হয় তাহলে যা করবেন

১. আপনার পোস্টে ইন্টার্নাল লিংকিং করবেন। পোস্টের কোন জায়গাতে এমন লিংক রেফার করবেন না যেখানে গেলে 404 page শো করে। সেক্ষেত্রে গুগল পোস্ট ইনডেক্স করবে না।

২. কপিরাইট কনটেন্ট দিলে পোস্ট ইনডেক্স করতে চায় না। পাশাপাশি শুরুতেই এমন কনটেন্ট লিখতে যাবেন না যেটা নিয়ে অনেক বড় বড় সাইট প্রচুর তথ্যবহুল কনটেন্ট লিখেছে। এটা চেক করতে "allintitleঃজাতীয় পরিচয়পত্র ডাউনলোড" এভাবে সার্চ করলে কতজন তাদের টাইটেল হিসেবে এটা ব্যবহার করেছে দেখতে পাবেন। যদি ১৫০ এর বেশি রেজাল্ট শো করে তবে সেইটা নিয়ে না লেখাই ভালো।

৩. পোস্ট করার সাথে সাথে নিশ রিলেটেড ৪-৫টা গ্রুপে পোস্ট শেয়ার করবেন। ২০-২৫ জন ভিজিটর আনার ট্রাই করবেন। আবার নিজেই বিভিন্ন ইমেইল দিয়ে ১০০ বার পোস্ট ভিজিট করার প্রয়োজন নেই।

৪. নিম্ন মানের কনটেন্ট লিখলে। যেমনঃ গুগল ট্রান্সলেটর ব্যবহার করে, উইকিপিডিয়া থেকে কপি-পেস্ট + এডিটিং করে ইউনিক বানানো হলে, কিওয়ার্ড ডেনসিটি মেইনটেন না করলে ইত্যাদি।

এরপরেও যদি পোস্ট ইনডেক্স না হয় কী করবেন?

সাইটের সবকিছু ঠিকঠাক থাকলে পোস্ট ইনডেক্স করা না করা গুগল ক্রাউলারের উপর নির্ভর করে। তবে আপনার কোন পোস্টকে ইনডেক্স না করলে ক্রাউল বাজেট নষ্ট না করে ক্রাউলারকে সেই পোস্টে আবার পাঠাতে পারবেন। এরজন্য কোন কোন পোস্টকে গুগল ইনডেক্স করছে না সেগুলোর লিংক নিন। পরে ১০০ ওয়ার্ডের একটা ইউনিক আর্টিকেল (গুগলে নেই এমন টপিক হলে ভালো) লিখে সেখানে ইনডেক্স না হওয়া সর্বোচ্চ ৩টা (এর বেশি ইনডেক্স না হলে একই প্রসেসে আরেকটা পোস্ট লিখবেন) পোস্ট লিংকিং করুন। এখন ক্রাউলার যখন আপনার এই আর্টিকেলে আসবে তখন এই ৩টা লিংকেও সে যাবে কোন Adult, Alcohol, Broken Link etc রিলেটেড পোস্টের লিংকিং করেছেন কিনা চেক করতে। ফলে আপনার ইনডেক্স না হওয়া পোস্টের বাজেট নষ্ট না করেই গুগল বটকে পাঠাতে পারবেন। এই জাতীয় কিছু কৌশল করেই সব পোস্ট দ্রুত ইনডেক্স করাতে পারবেন।

गुरुवार, 25 नवंबर 2021

HS GEOGRAPHY 2015 QUESTION PAPER। উচচমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015।

 

HS GEOGRAPHY 2015 QUESTION PAPER। উচচমাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2015


                                        HELLO STUDENT

                                                          WELCOME TO MY BLOGGER

                                                                               ********

                                       



                             HS QUESTION PAPER 2015 

                                                                        GEOGRAPHY

                                                                 সময়: 3 ঘন্টা 15 মিনিট


              


পূর্ণ মার্কস: 70


               PART - A [MAKS]-35




1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)


* (a) নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির সচিত্র বিবরণ দাও। 'রিয়া’ ও ‘ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য উল্লেখ করো।


অথবা,

কার্স্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কিরূপে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও। মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব আলোচনা করো?



*(b) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কী? মৌসুমি বায়ুর ওপর ‘জেট বায়ুপ্রবাহ’-র প্রভাব বিশ্লেষণ করো।

*অথবা,

বিশ্ব উষ্বায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কী? 'দুর্যোগ’ ও ‘বিপর্যয়ের’ মধ্যে পার্থক্য নিরূপণ করো?


(c) — স্বাভাবিক ক্ষয়চক্র’ তত্ত্বটি আলোচনা করো। জল নির্গমন প্রণালীর সাথে তা নীচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো?




* (d) ‘কোয়াটারনারি’ ও ‘কুইনারি’ অর্থনৈতিক কার্যাবলির মধ্যে পার্থক্যগুলি কী কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাবের মূল্যায়ন করো? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো?



অথবা,

পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো? কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ‘আইসোডাপেন' কী?

(e) জনবণ্টনে ভূ-প্রকৃতির প্রভাব আলোচনা করো? কার্যাবলি অনুযায়ী পৌরবসতির শ্রেণিবিভাগ করো? ‘ক্ষুদ্র’ ও ‘বৃহৎ' পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কী?



                                        PART - B [MARKS]- 35



প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :



 (i) মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালি গড়ে ওঠে তাকে বলে-

(a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী

(b) অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী

(c) জাফরীরূপী জলনির্গম প্রণালী

(d) সমান্তরাল জলনির্গম প্রণালী


(ii) হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়-

 (a) চিন সাগর (b) বঙ্গোপসাগর (c) বিস্কে উপসাগর (d) ক্যারিবিয়ান সাগর


(iii) একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো-

 (a) ঘূর্ণিঝড় (b) ভূমিকম্প (c) সুনামি (d) বাঁধের ছাড়া জলে বন্যা


(iv) প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো-

 (a) লৌহ ইস্পাত শিল্প (b) পশম সংগ্রহ (c) নরম কাঠের বাণিজ্য (d) তথ্যপ্রযুক্তি সংক্রান্ত গবেষণা



(v) কার্পাস বজ্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হলো-

(a) কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে  (b) বাজারের কাছে   (c) নদীর ধারে   (d) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাছে



(vi) শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন—

(a) ওয়েবার

 (b) লস্

  (c) হুভার

  (d) ভন থুনেম



(vii) চুনাপাথর ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে বলে-

 (a) অঙ্গারযোজন (b) আর্দ্র বিশ্লেষণ  (c) জলযোজন

(d) জারণ



viii) ভারতে পরিযান সর্বাধিক ঘটে—

(a) গ্রাম থেকে শহরে (b) শহর থেকে শহরে  (c) গ্রাম থেকে গ্রামে (d) শহর থেকে গ্রামে



(ix) ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে বলে—

(a) মৌজা

(b) হ্যামলেট

(c) শুষ্কবিন্দু বসতি

(d) আর্দ্র বিন্দু বসতি


(x) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো-

(a) সাক্ষরতার হার

(b) মোট অভ্যন্তরীণ উৎপাদন

 (c) প্রত্যাশিত আয়ুষ্কাল

(d) ক্রয়ক্ষমতার সমতা




(xi) হলদিয়া শিল্পকেন্দ্রে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো-

 (a) কংসাবতী ও হলদি নদী (b) কেলেঘাই ও হলদি নদী (c) রূপনারায়ণ ও হলদি নদী (d) হুগলি ও হলদি নদী



(xii) যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে—

 (a) ফিয়র্ড (b) টম্বোলো  (d) হুক (c) স্পিট



(xiii) একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো-

(a) লিথোসল

(b) রেগোসল

(c) পলিমৃত্তিকা

 (d) পডজল 



(xiv) নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রীনহাউস গ্যাস নয় সেটি হলো-

(a) CO₂ 

(b) 0₂ 

 (c) O3

 (d) CFC।



(xv) ভারতে জীববৈচিত্র্যের উন্নবিন্দু বলে পরিগণিত হয়—

(a) পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

(b) গাঙ্গেয় সমভূমি

(c) ছোটোনাগপুর মালভূমি

(d) থর মরুভূমি


(xvi) মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো-

(a) স্থানান্তর কৃষি

(b) প্রথাগত কৃষি

(c) সেচন কৃষি

(d) শুষ্ক কৃষি



(xvii) ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক হলো-

(a) < 1

(b) >1

(C) 1

(d) 0


(xviii) 2011-এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হলো-

(a) পশ্চিমবঙ্গ

(b) কেরালা

(c) উত্তরপ্রদেশ

(d) বিহার


(xix) ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হলো—


(a) 1000

(b) 5000

(c) 10,000

(d) 1,00,000


(xx ) পানামা খাল যুক্ত করেছে-


(a) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

(b) আটলান্টিক ও ভারত মহাসাগরকে

(c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

(d) প্রশান্ত ও ভারত মহাসাগরকে


( xxi) ভারতের একটি পরিকল্পিত অঞ্চলের উদাহরণ হলো-

 (a) দামোদর উপত্যকা অঞ্চল

 (c) হুগলি শিল্পাঞ্চল

(b) হলদিয়া শিল্পাঞ্চল

(d) ডিগবয় নাহারকাটিয়া অঞ্চল


2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :


(i) “OPEC'-এর তাৎপর্য কী?


(ii) ভিলাই-এর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন্ অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে।


অথবা, বেঙ্গালুরু কী ধরনের শিল্পের জন্য বিখ্যাত?


(iii) জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছায়?


অথবা, মানুষ জমির অনুপাত-এর সংজ্ঞা দাও?


(iv) নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা যায়?


(v) অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলে?


(vi) এল নিনো কী?


অথবা, ভূ-মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে?


(vii) রেগোলিথ কাকে বলে?


অথবা, আটেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?


(viii) ভারতের প্রধান সয়াবীন উৎপাদনকারী রাজ্য গুলির নাম করো।


(ix) কোনো শহরের ‘কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল’ বলতে কী বোঝো?


অথবা, ভারতে ‘মেগাসিটি’-র ন্যূনতম জনসংখ্যা কত?


(x) ‘সোনালি চতুর্ভুজ’ বলতে বোঝায়?


(xi) শস্যাবর্তন' কাকে বলে?


অথবা, বাজারভিত্তিক উদ্যান কৃষি বলতে কী বোঝায়?


(xii) ‘সম্মুখ তটভূমি’ ও ‘পশ্চাৎ তটভূমির’ মধ্যে পার্থক্য কী?


(xiii) নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয়?


অথবা, ‘এলুভিয়েশন' কাকে বলে?


(xiv) প্রবাল প্রাচীর কাকে বলে?







                       THE
                               END

शनिवार, 20 नवंबर 2021

দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ২০২২

 


দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ২০২২

                       HELLO  STUDENT


      WELCOME TO MY BLOGGER

                        I hope everybody is well







আজকের এই ব্লগটিতে দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী Political Science বা রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ন অধ্যায়ভিত্তিক ৮ মানের প্রশ্নের সাজেশন নিয়ে  আলোচনা করব।


তোমাদের পরীক্ষায় মোট পাঁচটি ৮ মানের প্রশ্ন থাকে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তর
করতে হবে।




             (প্রথম অধ্যায়)


       *     আন্তর্জাতিক সম্পর্ক   *


১. *** ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদান গুলি আলোচনা  করো।


২. **জাতীয় স্বার্থের সঙ্গা দাও। জাতীয় স্বার্থ রক্ষার উপায় গুলি সংক্ষেপে আলোচনা করো।
 ৩. *বিশ্বায়ন কী? বিশ্বায়নের ধারনা, প্রকৃতি ও প্রভাব আলোচনা করো।

৪. *** আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গা দাও।আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো।




             পঞ্চম অধ্যায়


     কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ


১) “উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো।
 
২)*** মার্কস- এর ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি 
আলোচনা করো।
৩)***মার্কস- এর দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো।

৪) ***গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি
আলোচনা করো।


              সপ্তম অধ্যায়


              ভারতের শাসন বিভাগ

১. ***ভারতের অঙ্গরাজ্যের রাজ্য পালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো।

2.***ভারতের প্রধান মন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী  আলোচনা করো।

৩. *** ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

৩. ***ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও  কার্যাবলী আলোচনা করো।

৪.**ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।



              অষ্টম অধ্যায়



              ভারতের আইন বিভাগ


১) *** পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি সংক্ষেপে আলোচন করো।


২)*** ভারতীয় সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পীকারের ভূমিকা ব্যাখ্যা করো।


৩) **অর্থ বিল কাকে বলে? লোকসভায় অর্থ বিল
কিভাবে পাস হয়?


8.**পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষ বা স্পীকারের ভূমিকা ব্যাখ্যা করো।


৫. ***ভারতে লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো।



              নবম অধ্যায়       

         ভারতের বিচার বিভাগ


১. *** ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী
আলোচনা করো।


২. *** ভারতীয় বিচারব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো।


৩. ***ভারতীয় লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।


৪.*ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো।




 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সংশোধিত সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক  আট মানের প্রশ্নের সাজেশন।

 তোমরা এই আট মানের প্রশ্নগুলি প্রস্তুত করো  আশা রাখছি অবশ্যই কমন পাবে।



আর যদি আমাদের সাজেশন গুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগ টি কে ফলো করুন।

शुक्रवार, 19 नवंबर 2021

Bangla golpo। Bangla valobasar golpo

                        বিয়ের_বন্ধন

নিজের স্ত্রীকে ছাদের উপর রাত ১২টার সময় অন্যের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটুও অবাক হয়নি। বরং নিজের প্রতি অনেকটা বিরক্ত হয়েছি বলতে পারেন। কারন বাসর রাতে তসিবা আমাকে ওর মনের সব কথা বলে দিয়েছে। তাও কেনো জানি আমি তসিবার সাথে ওর বাপের বাড়ীতে এসেছি। তসিবা আমাকে ওর স্বামী হিসাবে মেনে নিলেও ইমরান ওর হৃদয় জুড়ে থাকবে। এই একটা কথা আমার কানে বার বার বাজতে থাকে।


আচ্ছা এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপর এসেছি। দেখে যাই তসিবা কার সাথে এমন ভাবে হেসে কথা বলতেছে। যখনি আরেকটু সামনে গেলাম তখনি পুরা ছাদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই এক সাথে হেপিবাড্ডে টু ইউ বলে চিল্লাই উঠছে। তাবু আর তাসলি এসে তসিবাকে জড়িয়ে ধরছে।


তাসলি:- আপু তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস। বাব্বাহ দুই দিনে এত মায়া। স্বামী ছাড়া কোথাও যাওয়া বারন আছে নাকী?


তসিবা:- আরে আপনি কখন আসছেন?


(আমি এদিক সেদিক তাকাচ্ছি। তখনি তাবু বলে,,,)


তাবু:- দুলাভাই আপু তো আপনাকে বলছে।


আমি:- মানেটা কি আমাকে তো তুমি আসতে বলছো?


তসিবা:- আমি বলছি কখন?


আমি:- তসিবা তুমিও না তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলছো।


শ্বশুড়:- বুঝতে পারছি আচ্ছা এখন বাদ দাও। আসো বাবা এই তসিবা নে কেকটা কেটে নে।


তসিবা:- হ্যা আসতেছি। (তসিবা গিয়ে কেকে কেটে প্রথমে ওর আব্বুকে তারপর তাবু আর তাসলিকে খায়িয়ে দিয়েছে)


তাবু:- আপু সৌরভ ভাইয়াকে খাওয়াবি না কেক।


তসিবা:- সরি ভূলে গেছি। (তসিবা কেক নিয়ে আমার দিকে আসছে। আর আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মত করে নিছে নেমে এসেছি। তসিবা আমার পিছু পিছু কেক নিয়ে নিছে নেমে চলে আসছে।) এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেনো?


আমি:- অন্যের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাবো কেনো?


তসিবা:- মানে?


আমি:- বাংলা বুঝতে সমস্যা হয় নাকী?


তসিবা:- আপনি এমন কেনো শুনি?


আমি:- আমি যেমনি হয় না কেনো তাতে তোমার কোনো সমস্যা হবে না। অনেক রাত হয়ছে এখন ঘুমাবো দেখি সরেন।


তসিবা:- আমি জানি কেনো আপনি কেক খেতে চাচ্ছেন না।


আমি:- হ্যা তা তো তুমি ভালো করে জানতে পারছো। এখন সরো আমার ঘুম পাচ্ছে তসিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি।


তসিবা:- কেক খেয়ে নেন আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট করতে হবে বলে কেক খাচ্ছেন না।


আমি:- অন্যের গ্রালফ্রেন্ডকে আমি কেনো উপহার দিতে যাবো। আর তাছাড়া তুমি আমার কেও না। যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়েছি ঠিকই কিন্তু সেইটা মাত্র লোক দেখানো।


তসিবা:- আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। কিন্তু আমার ভাগ্য খারাপ কারন আপনার কাছে আরো ১০ মাস থাকতে হবে আমাকে।


আমি:- ১০ মাস কেনো? তুমি না বলছো ৯ মাস আর ৯ মাস থেকে তো ৪ দিন চলে গেছে। আর মাত্র ৮ মাস ২৬ দিন থাকবে। আর এই সময় গুলা যে কি করে কাটাবো সেইটা আমি চিন্তা করতেছি।


তসিবা:- আরো ৯ মাস ২৬ দিন ১১ ঘন্টা আমার আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না আমি নিজেই আপনাকে ডির্ভোসের কাগজ পাঠিয়ে চলে যাবো।


আমি:- ৯ মাস না ৮ মাস এর বেশি ১ দিন রাখবো না। দেখি পেচাল কম করে আমাকে ঘুমাতে দাও। তসিবা সরে গেছে আমি শুয়ে পড়েছি সাথে তসিবাও। দুজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি তখনি তসিবা বলে,,,,


তসিবা:- আচ্ছা আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন?


আমি:- আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে আমি অন্যের বউ পাহারা দিতে যাবো।


তসিবা:- মানে?


আমি:- তুমি এত কিছু বুঝবে না এখন ঘুমাও আর সকালে উঠে ফজর নামায পড়বে। তসিবা কোনো কথা বলেনি আমি ঘুরে তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবা স্বপ্নের দেশে চলে গেছে। তসিবার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্ছাদের মত লাগছে। তসিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে আসছে বলতেও পারবো না।


সকালে আজান শুনে ঘুম ভাঙ্গছে তসিবাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামায পড়তে চলে গেলাম। নামায পড়ে এসে দেখি তসিবা শুয়ে আছে চুল গুলা এলো মেলো হয়ে আছে। না এত সুন্দর ঘুমটা ভাঙ্গার দরকার নেই। আমি শাওয়ার নিতে চলে গেছি উয়াশ রুমে। শাওয়ার শেষ করে বের হয়ে দেখি তসিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি কারন আজকে বাড়ীতে যেতে হবে। ঐ দিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তসিবাকে বাড়ীতে রেখে আমি অফিসে চলে আসবো। রুম থেকে বের হবো তখনি তসিবার সাথে ধাক্কা খেয়েছি,,,,


তসিবা:- ও মা গু,,,,, বলছে তখনি তসিবার মুখ চেপে ধরেছি।


আমি:- ঐ তোমার গলার এত আওয়াজ কেনো?


তসিবা:- ওমমম ওমমমম।


আমি:- আরে ওমম ওমমম করছো কেনো? (তখনি তসিবা ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলে,,,)


তসিবা:- মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে?


আমি:- এত কথা না বলে তারা তারি রেডি হয়ে নাও। তোমাকে বাড়ীতে রেখে আমি অফিসে যাবো।


তসিবা:- আজকে আমার কলেজে যেতে হবে।


আমি:- কেনো?


তসিবা:- দরকার আছে। আর আমি আপনার আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দিবো। ওনি রাজি হয়ছে তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ছি।


আমি:- তোমাকে আমি পড়া লেখার খরচ দিতে পারবো না।


তসিবা:- দিতে হবে না আমি টিউশন করি এতে আমার হয়ে যায়।


আমি:- যা খুশি তা করো তাতে আমার কি? দেখি সামনে থেকে সরো। তসিবা সরে গেছে আমি রুম থেকে বেড়িয়ে এসেছি। নিছে নেমে সুফায় বসেছি এমনি তাবু আর তাসলি দুই শালী দুই দিকে বসেছে। দুজনে দুই দিক দিয়ে খুচা দিতে লাগলো। আর আমিও সহ্য করতে না পেরে দুই টাকে কাতু কুতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টমি করতেছি এমনি তসিবা এসে হাজির। আমি তসিবার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম।


তসিবা:- দুষ্টমি শেষ হলে খেতে আসেন।


তাসলি:- দুলাভাই আপুর সাথে ঝগড়া করছেন নাকী?


আমি:- আরে না চলো খেতে যাবো। সবাই বসে এক সাথে নাস্তা করেছি। নাস্তা শেষ করে শ্বশুড় শ্বাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ীর উদ্দেশ্য রওনা দিলাম।


তসিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই তাই তারা তারি বাড়ীতে চলে এসেছি। বাড়ীর ভীতরে ঢুকে আম্মাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের জন্য রওনা দিবো তখনি,,,,


তসিবা:- আপনি অফিসে যাবার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন।


আমি:- আমার তো কোনো কাজ নেই। দেখি সরো এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে।


তসিবা:- দেখছেন আম্মা আপনার ছেলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে না। (আরে আম্মা আসলো কেনো দূর কিছু একটা বলে এখান থেকে নিয়ে যায়।)


আমি:- হয়ছে আম্মাকে বলতে হবে না আমি তোমার সাথে মজা করেছি। আসো বসো তসিবা এসে বাইকে বসেছে। আমি বাইক চালাচ্ছি কিছুটা পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে,,,,


ম্যাডাম:- আরে সৌরভ তুমি সাথে নতুন বউ নিশ্চয়। (ম্যাডামের কথা শুনে তসিবার দিকে তাকিয়ে দেখি। তসিবা অনেকটা আগ্রোহের সাথে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে। তখনি আমি বলি,,,)


আমি:- আরে না মেম ও তো আমার কাজিন কলেজে যাবে তাই সাথে নিয়ে এসেছি। সামনে ওর কলেজ আপনার গাড়ীর কি হয়ছে?


ম্যাডাম:- হঠাত করে গাড়ীটা স্টার্ট নিচ্ছে না। আর আজকে অনেক জুরুরী একটা মেটিং আছে এখন কি যে করি।


আমি:- তসিবা তুমি একটু বাইক থেকে নামো।


তসিবা:- কেনো?


আমি:- আগে নামো তারপর বলছি। (তসিবা বাইক থেকে নেমে দাড়িয়েছে) নাও ৫০ টাকা তুমি রিক্সা করে কলেজে চলে যাও। আর ম্যাডাম আপনি আসেন আমিও অফিসে যেতেছি। তসিবা দাঁড়িয়ে আছে ৫০ টাকা হাতে আর আমি ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি,,,,,,

To be continue

रविवार, 14 नवंबर 2021

west bengal council of higher secondary education।২০২২ সালের উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন। higher secondary Bangali saggetion। দ্বাদশ শ্রেণির বাংলা সকল ধরনের প্রশ্ন পত্র।

                                        HS BANGLA SAGGETION   2022                                   

                                                       POST CREATE BY SK SOHEB




১। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

* ১.১ ‘ওটা পাশবিক স্বার্থপরতা’ –বক্তা কে? কোন্ কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে?

১.২ 'তাহলে উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ'—কী হলে উচ্ছবের বুকে বল থাকত? উচ্ছবের চরিত্রটির পরিচয় দাও।

২। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

২.১ ‘শিকার’ কবিতাটির প্রথম স্তবকে ব্যবহৃত উপমাগুলি ব্যাখ্যাসহ আলোচনা করো।

২.২ ‘কেন ভালোবাসা, কেন বা সমাজ/কীসের মূল্যবোধ!’-ভালোবাসা, সমাজ ও মূল্যবোধ নিয়ে কবির মনে এসব প্রশ্ন জেগে ওঠার কারণ ব্যাখ্যা করো।

৩। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৩.১ 'আচ্ছা তা হলে একটা লভসিন করা যাক’—কেন তারা লভসিনের পরিকল্পনা করেছিল? লভসিনটির বর্ণনা দাও?

৩.২ ‘আমাদের দিন ফুরিয়েছে'—কে, কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো।

৪। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৪.১ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’—কবিতাটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো।

৪.২ “উনি রীতিমত হতভম্ব।'—উনি কে? হতভম্ব হওয়ার কারণ কী?

৫। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১ চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে।'—চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল?

৫.২ সাম্ভালবাড়ি থেকে কীভাবে লেখক বক্সা জেলখানায় পৌঁছেছিলেন তা 'মেঘের গায়ে জেলখানা' রচনা অবলম্বন করে লেখো। ৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬। অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৬.১ শব্দার্থ পরিবর্তনের ধারা ক-টি ভাগে বিভক্ত ও কী কী? যে-কোনো দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও।

৬.২ উদাহরণসহ ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। ৭। অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৭। যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও

৭.১ বাংলা গানের ধারায় অতুলপ্রসাদ সেনের অবদান আলোচনা করো।

৭.২ বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো।

৭.৩ বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান আলোচনা করো।

৭.৪ কবাডির ইতিহাস সংক্ষেপে আলোচনা করো।

৮। নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি ৪০০ শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করোঃ

 ৮.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো :

৮.২. প্রদত্ত অনুচ্ছেটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো


                                                               শান্তি ও ঐক্য

ইতিহাসের পর্বে পর্বে ঐক্য ও সমন্বয়ের সন্ধান করেছে মানুষ নানা পথে, অত:পর শান্তিই পথ, অহিংসাই সংগ্রামের অস্ত্র, জ্ঞ বিকল্প নেই। অন্যপথে আছে বিচিত্র ছলনা, অপধর্মের উত্তেজনা, ক্ষমতার আকর্ষণে দুর্নীতির দুর্ভেদ্য অরণ্যে আত্মঘাতী বিচরণ, সেই বৃহত্তর ঐক্য ও উদ্ধারের সম্ভাবনা, আলোকিত ভবিষ্যতের প্রতিশ্রুতি ঐক্য ও শান্তি আজ একই সূত্রে গ্রথিত।

৮.৩ প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো।

বিতর্কের বিষয় : মোবাইল ফোন আজকের জীবনে অপরিহার্য। মতের পক্ষে : বর্তমানে জীবনযাত্রা খুব গতি সম্পন্ন। সময় খুবই কম, এই ব্যস্ততার মধ্যে মানুষের ঘরে বসে ফোন করা বা হ্যায় সময় নেই। তাই মোবাইল ফোন খুব দরকার। বিশ্ব এখন হাতের মুঠোয়। ইন্টারনেটের সঙ্গে প্রতিমুহূর্তে মানুষের যোগাযোগ দরকার। মোবাইল ফোনে পথচলতি মানুষ তার দরকার মেটায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে হলে মোবাইল ফোন ছাড়া গতি নেই। মোবাইল ফোন তাই আধুনিক জীবনে অপরিহার্য। মানুষের সর্বক্ষণেরর সঙ্গী সে।

                                                         শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

জন্ম : ১৮৭৬ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর।

পিতা ও মাতা : মতিলাল চট্টোপাধ্যায়, ভুবনমোহিনী দেবী।

শিক্ষাজীবন : ১৮১৪ খ্রিস্টাব্দে এনট্রান্স পাস। উল্লেখযোগ্য উপন্যাস দেবদাস, গৃহদাহ, চরিত্রহীন, শ্রীকান্ত, পথের দাবী ইত্যাদি। বিখ্যাত ছোটোগল্প : লালু, মহেশ, অভাগীর স্বর্গ, মন্দির।

সাহিত্যচর্চা : 'মন্দির' গল্পের জন্য 'কুন্ডলীন' পুরস্কার, ত্রিশটি উপন্যাস।

স্বীকৃতি : ১৯২৩-জগত্তারিণী স্বর্ণপদক, কথাশিল্পী আখ্যা।

মৃত্যু : ১৯৩৮ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি।


                                 SORRY MCQ GULO DITE PARINI

২। অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :

HS 2015 QUESTION PAPER AND ANSWER: CLICK HERE

২.১ ‘বিড়াল’ শব্দটির সমার্থক শব্দ কী?

২.২ পাঁচ ভাগে কাঠ কেটে উচ্ছব কাঠগুলি কোথায় রেখে আসে?

২.৩ ‘এখনও আগুন জ্বলছে তাদের’—আগুনকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?

২.৪ সাত বছরের যুদ্ধে কে জিতে ছিল?

অথবা, ‘সেকালে ঘনঘন ‘সাকা’ হত”–‘সাকা’ হলে কী করতে হত?

২.৫ ‘মাতালের এই হচ্ছে বিপদ'—মাতালের বিপদ কী?. অথবা, ‘এটাই হল বড়ো কথা'—বড়ো কথাটি কী?

২.৬ “খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়?” –কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? অথবা, রজনী বাবু কোথায় ঘুমিয়ে পড়েছিলেন?

২.৭ মহুয়ার দেশ কীসের প্রতীক?

২.৮ ‘ভারতবর্ষ’ গল্পে কটি চায়ের দোকানের কথা বলা হয়েছে?

২.৯ ‘জেগে উঠিলাম'—কে জেগে উঠলেন?

২.১০ কবি কাকে ‘শীতের দুঃস্বপ্ন’ বলেছেন?

২.১১ বর্ণনামূলক সমাসের আরেক নাম কী?

২.১২ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করে ছিলেন?





Simple Calculator 7 8 9 ÷ 4 5 6 × 1 2 3 - 0 C ...