.....গল্পের নাম.....

                    ধোঁকা

তো বন্ধুরা আমরা চলে এসেছি আবারো একটা নতুন ভালোবাসার দুঃখের গল্প নিয়ে।

কারন আমরা সবাই ভালোবাসায় ধোঁকা খেয়ে থাকি।তার জন্য আপনাদের সামনে আবারো একটা নতুন ভালোবাসার দুঃখের 😓 গল্প নিয়ে হাজির হয়েছি।


তো চলুন গল্পটি শুরু করা যাক আজকের গল্প হলো...

              "ধোঁকা "-

বাংলা কষ্টের ভালোবাসার গল্প। 

বন্ধুরা,

আমি যখন ক্লাস টেন এ পড়তাম ঘটনাটি ছিল তখন কার। ক্লাস টেনের শুরুতে পড়াশুনার জন্য একটা টিউশন নি। এবং টিউশন টা ছিল আমার গ্রামেই। তো ওই টিউশন এ আমার স্যার ক্লাস টেন ও ক্লাস নাইন পড়াতেন।বেশ কিছুদিনের যাওয়ার পর ওই টিউশন এ হটাৎ একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি ছিল খুব সুন্দরী ও সুশীল।মেয়েটি কে প্রথম দেখাতেই ওর সাথে সারাজিবন কাটানোর স্বপ্ন দেখে ছিলাম। মেয়েটি ছিল ক্লাস নাইন এর।দিনের পর দিন পেরিয়ে যাই কিন্তু মেয়েটির প্রতি ভালোবাসা আমার দিনের পর দিন বাড়তে থাকে।

মেয়টিকে একবার দেখার জন্য প্রতিদিন টিউশন এ যেতাম।

হটাৎ একদিন মেয়েটির চোখে চোখ পরে যাই, তখন ভয়ে আমার বুক কাঁপতে থাকে। এবং কিছু দিন পেরিয়ে যাওয়ার পর মেয়েটিও আমার দিকে তাকাতে থাকে।এভাবে দুজন দুজনার দিকে তাকাতে তাকাতে বেশ কয়েকটা দিন পেরিয়ে যাই। কিছু দিন যাওয়ার পর আমি সিদ্ধান্তনি যে মেয়েটাকে প্রপোস করবো।

কিন্তু আমি আমার ফ্রেন্ড এর সাহায্যে ওই মেয়েটি কে প্রপোস করে ফেলি।

কিন্তু বেশ কিছু দিন পেরিয়ে যাওয়ার পর, আমার ফ্রেন্ড এর মাধ্যমে আমার প্রপোসর উত্তর টা পেলাম।

এবং উত্তর টা ছিল আমি যদি নিজের মুখে ওই মেয়েটাকে প্রপোস করতে পারি তাহলেই ওই মেয়েটা আমায় ভালোবাসবে।

কারন তার ওই উত্তর আমায় বুঝিয়ে দিয়েছিলো যে সে ও আমাকে ভালোবাসে।

এবং পরের দিন ছিল আমাদের টিউশন এ একটা ছোট্ট পিকনিক। আর সেই দিনটা ছিল আমার জীবনের সব থেকে খুশির দিন।

কারন সেই পিকনিকের দিনটা ছিল প্রপোস করার এক মাত্র সুযোগ । আর সেই দিন একটু একটু ভয় ও লাগছিলো। কারন আজ পর্যন্ত কখনো কাউকে প্রপোস করি নি তাই ভাবতে পারছিলাম না যে কি ভাবে প্রপোস করবো।

এবং সেই পিকনিকের দিন তাকে আমি প্রপোস করে ফেলি এবং আমার প্রপোস এ মেয়েটিও আমায় বলে ফেলে যে আমিও তোমাকেই ভালোবাসি।

এবং সেই মেয়েটির কথা শুনে ভাবতে পারছিলাম না যে কি করবো সেই জন্য মেয়েটিকে খুশিতে জড়িয়ে ধরি ।

নিজেকে মনে হয়েছিল এ যেন এক স্বপ্ন।

এবং প্রতিদিন টিউশন এ একে অপরকে দেখতে থাকি, হাসতে থাকি মাঝে মাঝে একটু আকটু কোথাও বলি। বেশ ভালোই লাগে। বুঝতেই পারিনা যে দিন কি ভাবে পেরিয়ে যাচ্ছে।

বাংলা কষ্টের ভালোবাসার গল্প। 

আমরা একে অপরকে কথা দি যে সারাজীবন এক সাথে থাকার। তার এই কথা শুনে আমায় খুব ভালো লাগতো।

কিন্তু আমাদের এই রিলেসন সিপের বেশ কিছু দিন পর আমি ও আমার বন্ধুরা ওই টিউশন থেকে বিদায় নি, কারন আমরা ছিলাম ক্লাস টেন।

এবং বিদায়ের কয়েক মাস পর ছিল আমার মাধ্যমিক পরীক্ষা।

Bengali bhalobasar golpo

এবং বিদায়ের পর আমরা চিঠির মাধ্যমে  নিজের মনের কথা বলতে থাকি।

এবং প্রতিদিন একে অপরের সাথে দেখা করতে থাকি। বেশ কিছুদিন দেখা হওয়ার দুই মাস পর ছিল আমার মাধ্যমিক পরীক্ষা। মাসটি ছিল মার্চ মাস (march)।

এবং মার্চ মাসের শুরুতে ছিল আমার পরীক্ষা। আমার পরীক্ষার কারণে আমি তার সাথে কোনো যোগাযোগ করিনি।

এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন আমি তার সাথে যোগাযোগ করতে যাই তখন আমার একটা বন্ধু এসে আমায় এমন একটা খবর দেয় যে, তার কথা আমি বিস্বাস করিনি। কারন খবর টা ছিল আমার কাছে ভয়ঙ্কর।

তো খবর টা ছিল আমি যাকে ভালো বাসতাম সেই মেয়েটা অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে। তার ওই কথা শুনে ভাবতে পারছিলাম না যে কি করবো।

দিনের পর দিন শুধু তারি কথা মনে পরে, রাতের পর রাত শুধু কাঁদতে থাকি।

কিন্তু পরে বুঝতে পারি যে, মেয়েটার জীবনে আমি শুধু একটা ছোটো চ্যাপ্টার ছিলাম যা খুব সহজেই ভুলে গিয়েছিলো।

তো বন্ধরা আপনারা সবাই এই গল্পটি থেকে কি বুঝলেন, আমরা এই গল্পটি থেকে বুঝতে পারলাম যে আমরা যাকে বেশি বিশ্বাস করবো তারাই আমাদের পিছনে এসে আঘাত দিবে।

কিন্তু এর জন্য দায়ি হচ্ছি আমরা।

কারন আমরা যখন কোনো রিলেশনসিপে যাবো তখন তার সমন্ধে আমাদের জেনে নেওয়া উচিত।

তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আসা করি আপনাদের কে আমাদের এই দুঃখের গল্পটি ভালো লেগেছে

যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থেকে তাহলে আমাদের এই ব্লগটি কে follow করুন।

এবং আপনাদের সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবো। 👍👍👍👍👍👍👍👍