मंगलवार, 3 मई 2022

মাধ্যমিক 2023 : দশম শ্রেনী অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায় প্রশ্নোত্তর 2023

প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য কিছু দশম শ্রেণীর প্রশ্নোত্তর তৈরি করেছি । যেগুলো তোমাদের মাধ্যমিক 2023 পরীক্ষাই খুব কাজে লাগবে । আজ আমার সাজেশন এর মধ্যে আছে । 

জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় সাজেশন 2023 । এই চতুর্থ অধ্যায়  থেকে আমরা সকল ধরনের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো । তাহলে প্রথমেই তোমাদের সাজেশন এর মধ্যে রয়েছে অভিব্যাক্তি ও অভিযোজন অধ্যায় প্রশ্নোত্তর । 

দশম শ্রেনী জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায়  সাজেশন 2023

জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায় রচনাধর্মী সাজেশন 

প্রশ্ন :- মাইক্রোস্ফিয়ার কাকে বলে?

উত্তর :- আদিম পৃথিবীর উত্তপ্ত জলে অ্যামিনো অ্যাসিড থেকে সৃষ্ট প্রোটিনয়েড দানাগুলি একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার নামক প্রোটোবায়োন্ট সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে এই গঠনেই প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল।

প্রশ্ন :- জীবন্ত জীবাশ্ম কী?

উত্তর: যে সকল জীব প্রাচীনকালে উদ্ভূত হয়ে আজও তাদের অপরিবর্তিত প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে বেঁচে আছে, যদিও তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীবেরা বহুকাল আগেই বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন— লিমিউলাস (প্রাণী), গিংক্‌গো বাইলোবা (উদ্ভিদ) প্রভৃতি।

প্রশ্ন :- অভিযোজন কাকে বলে?

উত্তর: পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অস্তিত্ব রক্ষা ও জননের জন্য কোনো জীবের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত স্থায়ী পরিবর্তনকে অভিযোজন বলে ৷


প্রশ্ন :- অঙ্গসংস্থানগত অভিযোজন কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবদেহের যে সকল সুবিধাজনক, উন্নত ও স্থায়ী গঠনগত পরিবর্তন হয়, তাকে অঙ্গসংস্থানগত অভিযোজন বলে।

প্রশ্ন :- শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে?

উত্তর: পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে অভিযোজন সৃষ্টি হয় তাকে শারীরবৃত্তীয় অভিযোজন  বলে

প্রশ্ন:- নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে?

উত্তর: জীবদেহের যে সকল অঙ্গ পূর্বপুরুষের দেহে বা নিকট সম্পর্কিত অন্য জীবদেহে সক্রিয় থাকলেও দীর্ঘকাল অব্যবহারের কারণে ক্রমবিবর্তনের ফলে সংশ্লিষ্ট জীবটির দেহে কর্মক্ষমতা লোপ পেয়ে ছোটো আকারের কার্যহীন অঙ্গে পরিণত হয়েছে, তাদের নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলে। উদাহরণ— মানুষের অ্যাপেনডিক্স (সিকামের নিষ্ক্রিয় রূপ), মানুষের কক্সিস (ল্যাজের নিষ্ক্রিয় রূপ)।

প্রশ্ন :- অভিব্যক্তিতে লুপ্তপ্রায় অঙ্গের ভূমিকা কী? 

উত্তর: নিকট সম্পর্কযুক্ত জীবের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি প্রমাণ করে এরা একই পূর্বপুরুষ থেকে উদ্ভুত কিন্তু বিবর্তনের পথে ক্রমশ উন্নত ও পরিবর্তিত হয়েছে, যা অভিব্যক্তির মূল ধারণাকে সমর্থন করে।


প্রশ্ন:- বায়োজেনেটিক সূত্র (রিক্যাপিচুলেশন তত্ত্ব) টি লেখো।

উত্তর: বিজ্ঞানী হেকেল-এর মতে, “ব্যক্তিজনি জীবজনির সংক্ষিপ্ত পুনারাবৃত্তি ঘটায়” (Ontogeny repeats phylogeny) অর্থাৎ প্রতিটি জীবের ভ্রূণের ক্রমবিকাশের পর্যায়গুলি জীবটির বিবর্তনের ইতিহাসের পর্যায়গুলির মতো হয়। এই সূত্রটি বায়োজেনেটিক সূত্র নামে পরিচিত। যদিও বর্তমানে এই সূত্রটি গ্রহণযোগ্য নয়।

প্রশ্ন:- কোয়াসারভেট কী?

উত্তর: আদিম পৃথিবীতে উত্তপ্ত জলে শর্করা, অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ যুক্ত হয়ে যে জটিল কোলয়েড দানা তৈরি করেছিল, বিজ্ঞানী ওপারিন তাকে কোয়াসারভেট  বলে

প্রশ্ন:- অভিব্যক্তি কাকে বলে?

উত্তর: যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায় সরল জীব থেকে ধাপে ধাপে ক্রমান্বয়ে নানা পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে, তাকে অভিব্যাক্তি বলে

প্রশ্ন:- অভিব্যক্তি কীভাবে জীববৈচিত্র্য সৃষ্টিতে সাহায্য করে?

উত্তর: জীবন সৃষ্টির পর পরিবেশের সাথে আন্তঃক্রিয়ার ফলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উৎপত্তি হয়েছে। বহু বছর ধরে ধারাবাহিক অভিব্যক্তির ফলে প্রাচীনকালের সরল ও অনুন্নত জীব থেকে বর্তমানের জটিল ও উন্নত জীব প্রজাতির সৃষ্টি হয়েছে যা পৃথিবীর জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। সুতরাং, অভিব্যক্তিকে কারণ ও জীববৈচিত্র্যকে তার ফল বলা যায়।  





कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

Simple Calculator 7 8 9 ÷ 4 5 6 × 1 2 3 - 0 C ...