शुक्रवार, 29 अक्टूबर 2021

IPL এর বিজয়ী দল 2021


IPL এর বিজয়ী দল 2021

করোনা সংক্রমণ  আইপিএল                        

কেনো আইপিএল খেলা বন্ধ করা হয়েছিল


 করোনা সংক্রমণের কারণে উথালপাতাল ভারত। এ বছর করোনার সংক্রমণের কারণে বন্ধ করা হয়েছে আইপিএল। সমস্ত ক্রিকেট প্লেয়ার এবং সমস্ত স্টাফদের 


 বাড়ি ফেরার ব্যাবস্তা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আপাতত চলিত IPL করোনা সংক্রমণের কারণে বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতীয় বোর্ড।

জেনে নিন 2021 সালের আইপিল খেলা বন্ধ কেনো হয়েছিল।

২০২১ আইপিএল করোনা আক্রান্ত প্লেয়ার:-

এবছর ২০২১ আইপিএল করোনাই আক্রান্ত  হয়েছিলেন কেকেআরের দুই প্লেয়ার বরুন চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র।এবং করোনা আক্রান্ত এই দুই প্লেয়ার এর কারণে বাতিল করা হয় আরসিবি ও কেকেআরের ম্যাচ।এরপরও করনাই আক্রান্ত হয় ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র।

এবং একই সঙ্গে হায়দ্রাবাদএর ক্রিকেটার টি নটরাজন।

 বুধবার আইপিএল এ মুখো মুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস, কিন্তু ম্যাচের আগে পরের দিন সকালে কোভিড ১৯ (কোভিড 19) টেস্ট এ পজেটিভ আসলো হায়দ্রাবাদ এর তারকা ক্রিকেটার টি নটরাজ।

করোনা সংক্রমণের কারণে কি আইপিএল বন্ধ করে দেওয়া হবে :-------

গোটা দেশ জুড়ে যখন অক্সিজেন এর জন্য হাহাকার।দিনের পর দিন করোনা সংক্রমণের কারণে হাজারো মানুষ মারা যাচ্ছে, সেই কারণে আইপিএল চালু করার কোনো প্রশ্নই ওঠে না।

কিন্তু যাই ঘটুক না কেন আইপিএল বন্ধ করা যাবে না জানিয়ে দিয়েছে BCCI.

ভারতে বিভিন্ন মহল থেকে আইপিএল বন্ধ করার দাবি উঠেছে।কিন্তু এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ করা নিয়ে চিন্তা নেই বলে জানিয়েছে বিসিসিআই (BCCI)।

২০২১ এর দ্বিতীয় পর্বের আইপিএল শুরু :-

 ২০২১ এ আইপিএল এর প্রথম পর্ব হয়েছিল ভারতে।২০২১ এর প্রথম পর্বের আইপিএলএ ২৯ টা ম্যাচ খেলার পর, করোনা সংক্রমণের কারণে বন্ধ করা হয়ে ছিল আইপিএল ।

সেই বন্ধ হয়ে যাওয়া আইপিএল আবারো শুরু হচ্ছে।আইপিএল এর দ্বিতীয় পর্বে অনেক খেলোয়াড় থাকতে পারবে না জানিয়ে দিয়েছে নিজেদের টিমকে।

এই বছর দ্বিতীয় পর্বের আইপিএল শুরুতে যে চারটি দল প্লে অফএ নিজেদের জায়গা করে নিয়েছে - সেই দল গুলি হলো -চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়েল চেলেঞ্জের্স বেঙ্গালোর আর কলকাতা  নাইট রাইডার্স।

এবং প্লে অফ এর প্রথম ম্যাচটি হইয়ে ছিল চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস প্রথমে বেট করে ১৭২ রান ৫  উইকেটের বিনিময়ে টার্গেট দেয়।

এবং দ্বিতীয় পর্বের ইনিংসএ চেন্নাই সুপার কিংস ১৯.৪ বলে ১৭৩ রান করে প্লে অফ এর প্রথম সেমি ফাইনাল ম্যাচটি জিতে গিয়ে ফাইনালে পোঁছে যাই চেন্নাই সুপার কিংস।

প্লে অফ এর প্রথম সেমি ফাইনালে দুর্দান্ত পারফমেন্স করেছিলেন দিল্লি ক্যাপিটালসের পৃথিবী শাও ৩৪ বলে ৬০ রান এবং এবং ঋষভ পন্ত ৩৫ বলে ৫১রান আর শিমরণ হেটময়ের।

এবং চেন্নাই এর রুতুরাজ গাইকোয়াদ ৫০ বলে ৭০ রান, রবিন উথাপ্পা ৪৪ বলে ৬৩ রান এবং মহেন্দ্র সিং ধোনি ৬ বলে ১৮ রান করে নিজের দলকে ফাইনালে পোঁছে দেয়।

এবং তার পরবর্তীতে কলকাতা  রয়েল চেলেঞ্জের্স বেঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস কে পরাজিত করে ফাইনাল পোঁছে যাই।

 আইপিএল  ফাইনাল ম্যাচ CSK VS KKR ২০২১

এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস।

এবং ফাইনাল ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স টর্চে জিতে বল করার সিদ্ধান্ত নেই।

এবং চেন্নাই সুপার কিংস ফার্স্ট ইনিংসে এ বেট করে ১৯২ রান ৩ উইকেটের বিনিময়ে টার্গেট দেয়।

সেই ফাইনাল ম্যাচে ফ্যাফ ডু প্লেসিস ৫৯ বলে ৮৬ রান করে  নিজের টিম কে জয়ের মুখে নিয়ে যাই।

এবং দ্বিতীয় ইনিংসে কলকাতা নাইট  রাইডার্স বেট করে ২০ ওভারে ১৬৫ রান ৯ উইকেটের বিনিময়ে করে।

এবং চেন্নাই সুপার কিংস ১৯৩ রান ৩ উইকেটের জবাবে কলকাতা নাইট  রাইডার্স আটকে যাই ৯ উইকেটে ১৬৫ রানে। এবং কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস ২০২১ আইপিএল এর খেতাব জয় করে।

চ্যাম্পিয়ন চেন্নাই ২০২১

২০১০,২০১১ ও ২০১৮ -র পর এবারও আইপিএল খেতাব যেতে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এই নিয়ে চতুর্থ বার চ্যাম্পিয়ন হয়।


হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন। তো আমরা চলে এসেছি আপনাদের সামনে একটা ছোটো নিউজ নিয়ে।

নিউজ টি হলো করোনা সংক্রমণ আইপিএল। আপনাদের যদি আমাদের নিউজ টি ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগটি কে ফলো করুন।

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

Simple Calculator 7 8 9 ÷ 4 5 6 × 1 2 3 - 0 C ...