गुरुवार, 28 अक्टूबर 2021

দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2022। ভাত গল্পের দ্বাদশ শ্রেণীর সাজেশন।

 

দ্বাদশ শ্রেণীর বাংলা সাজেশন 2022। কে বাঁচায় কে বাঁচে দ্বাদশ শ্রেণীর সাজেশন


তো আমরা চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেনির বেঙ্গলি সাজেশন নিয়ে। ২০২২ এর নতুন পরিবর্তনের সাজেশন নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে।.........


২০২২ এর H. S পরীক্ষায় যে সিলেবাস গুলি বাদ দেওয়া হয়েছে সে গুলি নিচের তালিকায় দেওয়া হলো -


দ্বাদশ শ্রেণীর কোন কোন অধ্যায় সিলেবাস বাদ দেয়া হয়েছে

বাংলা সাহিত্যচর্চা --

গল্প -

১) কে বাঁচায় কে বাঁচে 

কবিতা -

১) শিকার 

 পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ -( আমার বাংলা )....

১) কলের কলকাতা

 বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস-

 বাঙালির শিল্প ও সংস্কৃতি -

১) বাংলা গানের ধারা

 ভাষা-

১) শব্দার্থতত্ত্ব

 তোমাদের 2022 এর এইচএস পরীক্ষায় এই চ্যাপ্টার গুলি বাদ দেওয়া হয়েছে।







                  ..                    ..বাংলা....

দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যচর্চা এর সকল অধ্যায়ের সাজেশন

বাংলা সাহিত্যচর্চা----------------

                                 গল্প-

                                                                     ভাত.....


 রচনাধর্মী প্রশ্ন-----------

প্রশ্ন/ ১)  মহা‌শ্বেতা দেবী রচিত  “ভাত” গল্প অবলম্বনে বুড়ো কর্তার মৃত্যুর পরবর্তী ঘটনাসুমহ আলোচনা করো?


প্রশ্ন / ২)  “তুমি কি বুঝবে সতীশবাবু!” সতীশবাবু কী বুঝবে না? কেন বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল?

**প্রশ্ন / ৩) “এ সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে।”- বড়ো পিসিমা কে? গল্প অবলম্বনে বড়ো পিসিমার চরিত্র বিশ্লেষণ করো।

প্রশ্ন / ৪) মহা‌শ্বেতা দেবীর  “ভাত” ছোটগল্পটির সার্থকতা বিচার করো।

**প্রশ্ন / ৫)  “বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।”বাদা কাকে বলে? উদিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারন কি?

প্রশ্ন /৬) ) “এসব কথা শুনে উচ্ছব বুকে বল পায় ”- কোন কথা শুনে উচ্ছব বুকে বল পায়? উচ্ছবের বিষয়ে এমন কথা বলার কারন কি ?

***প্রশ্ন /৭)  “পেটে ভাত নেই বলে উচ্ছব প্রেত হয়ে আছে”-উচ্ছবের পেটে কেন ভাত নেই? উচ্ছব কিভাবে প্রেত হয়ে গিয়েছিলো? কিভাবে সে আবার মানুষ হয়ে উঠলো?

***প্রশ্ন /৮)   “ভাতে হাত ঢুকিয়ে দিতে সে সর্ব সুখ পায় ভাতের  স্পর্শে ”- এখানে কার কথা বলা হয়েছে? ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে সর্ব সুখ পায় কেন?

***প্রশ্ন /৯) “ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড়ো উতলা করে” - কাকে? ফুটন্ত ভাতের গন্ধ তাকে উতলা করে কেন?


                                                                      ভারতবর্ষ  ........

 রচনাধর্মী প্রশ্ন-------------

প্রশ্ন /১) “হটাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেলো।” বিকেলে দেখা অদ্ভুত দৃশ্যটির বর্ণনা দাও।

***প্রশ্ন /২)  “পউষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের বচন সম্পর্কে আলোকপাত  করো। এই বাদলা রাঢ় বাংলার কৃষকদের মনের উপরে কি প্রভাব ফেলেছিল?

***প্রশ্ন /৩) “সে রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেলো।”- কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন?

***প্রশ্ন /৪) “বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত্ হয়ে পড়ে রইল।”- বুড়ির চেহারা ও পোশাকের পরিচয়  দাও?  বালিতে পড়ে থাকার কারণ কি?

প্রশ্ন /৫) ভারতবর্ষ  গল্প অবলম্বনে বাজারটির বর্ণনা দাও?

****প্রশ্ন /৬) “বিঙ্গ চৌকিদারের পরামর্শ মানা  হল।”.... চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? সেই পরামর্শ মেনে কি হয়েছিল?

***প্রশ্ন /৭)  “দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে ”- প্রসঙ্গ উল্লেখ করে, এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও।


এই দুটি চ্যাপ্টার থেকে যেকোনো দুটি প্রশ্ন আসবে এবং তোমাদের ওই প্রশ্ন দুটির মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।


                                                                      কবিতা--------

                                                          রূপনারায়ণের কূলে........

 রচনাধর্মী প্রশ্ন...


**প্রশ্ন/১)  “সত্য যে কঠিন ” -এই উপলব্ধিতে কবি উপনীত হলেন তা নিয়ে  রূপনারায়ণের কূলে  কবিতা অবলম্বনে লেখ?

****প্রশ্ন /২)  “জানিলাম  এ জগৎ / স্বপ্ন - নয়”- রূপনারায়ণের কূলে কবিতা অবলম্বনে- এই ভাবনার তাৎপর্য লেখ?

***প্রশ্ন /৩)  “সে কখনো কারো নয় বঞ্চনা ”- সে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কেন বঞ্চনা করেনা?

***প্রশ্ন /৪) “রূপনারায়ণের কূলে / জেগে উঠিলাম ” - রূপনারায়ন বলতে কবি কী বুঝিয়েছেন? এই জেগে ওঠার তাৎপর্য নিজের ভাষায় লেখ?


 মহুয়ার দেশ-

 রচনাধর্মী প্রশ্ন....


প্রশ্ন/১) “আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ ”- কবি আমার ক্লান্তি বলতে কি বুঝিয়েছেন? মহুয়া ফুল বলার তাৎপর্য কি?

প্রশ্ন /২) “ ঘুমহীন তাদের চোখে হানা দেয়/ কিসের ক্লান্ত দুঃস্বপ্ন”-  এখানে কাদের কথা বলা হয়েছে?  তাদের ঘুমহীন  চোখে ক্লান্ত দুঃস্বপ্ন দেখা দেয় কেন?

প্রশ্ন /৩) 'মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থান স্বরূপ চিত্রিত হয়েছে,তা আলোচনা করো?

                   

  “ মহুয়ার দেশ” কবিতায় বর্ণিত মহুয়ার দেশের প্রকৃত চিত্র নিজের ভাষায় বর্ণনা করো? সেই দেশে অবসন্ন মানুষের শরীরের ধুলোর কলঙ্ক কোন তাৎপর্য বহন করে?


আমি দেখি -

 রচনাধর্মী প্রশ্ন....


***প্রশ্ন/ ১)  “ আরোগ্যের জন্য ঐ  সবুজের ভীষণ দরকার।”- এই সবুজ বলতে কবি কী বুঝিয়েছেন? এই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন?

প্রশ্ন/ ২) “আমাদের দরকার শুধু গাছ দেখা।”- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?

***প্রশ্ন /৩) “শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়।”- শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো?

 ক্রন্দনরতা জননীর পাশে-


 রচনাধর্মী প্রশ্ন....

প্রশ্ন /১)  “আমি তা পারি না”- কবি কি পারেনা?  / “ যা পারি কেবল”- কবি কি পারেন?

প্রশ্ন /২) ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননী কে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন?

প্রশ্ন /৩) “কেন তবে লেখা, কেন গান গাওয়া / কেন তবে আঁকাআঁকি” - কোন প্রসঙ্গে, কেন কবি এই উক্তি করেছেন? লেখা, গান গাওয়া, আঁকাআঁকি বলতে কী বোঝানো হয়েছে?

প্রশ্ন/ ৪)  “ক্রন্দনরতা জননীর পাশে / এখন যদি না থাকি”- এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? কবি ক্রন্দনরতা জননীর পাশে কিভাবে থাকতে চেয়েছেন তা আলোচনা করো?

 তোমাদের 2022 এ এইচএস পরীক্ষায় এই কবিতা গুল থেকে যেকোনো দুটি প্রশ্ন আসবে এবং তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।



নাটক ------


                                                              বিভাব-


 রচনাধর্মী প্রশ্ন.....


***প্রশ্ন /১) “এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?” কি প্রসঙ্গে এই কথা বলা হয়েছে?

                                অথবা  

 * “কি অমর এবার হাসি পাচ্ছে?” কোন প্রসঙ্গে এই বক্তব্য? বক্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো?


***প্রশ্ন /২) “এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না।” জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল?

                               অথবা

* “বুদ্ধিটা কি করে এলো তা বলি।” কোন বুদ্ধি এবং তা কিভাবে নাট্যকার কে অনুসরণ করে তা আলোচনা করো?

                                                    নানা রঙের দিন--------


 রচনাধর্মী প্রশ্ন....

প্রশ্ন /১) “শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই” - বক্তা কে? তিনি একথা কাকে বলেছেন? বক্তার এরূপ মনে হওয়ার কারণ কি?

                                                          অথবা

*“এই তো জীবনের সত্য কালিনাথ” বক্তা কে? জীবনের সত্যটি কি? কথাটির মাধ্যমে বক্তা কি বুঝিয়েছেন?

প্রশ্ন /২) নানা রঙের দিন নাটকে রজনীবাবুর চরিত্র ব্যাখ্যা দাও?

                                                         অথবা

*  “আমাদের দিন ফুরিয়েছে”- কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির কারণ কি?

 তোমাদের এই দুটি নাটক থেকে একটি একটি করে প্রশ্ন আসবে এবং সেই দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে।


                                                     আন্তর্জাতিক কবিতা ---------

                                        পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন -

প্রশ্ন /১) “পড়তে জানে এমন এক মজুরের কবিতায়” - প্রশ্ন গুলি কি কি?

প্রশ্ন /২) “বইয়ে লেখে রাজার নাম / রাজারা কি পাথর ঘাড়ে করে আনত”- কবি এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্য কে ফুটিয়ে তুলতে চেয়েছেন?

 এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে  এবং দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 

                                                        ভারতীয় গল্প ------

                                                          অলৌকিক-


প্রশ্ন /১) “গল্পটা মনে পড়লেই হাসি পেত”- কোন গল্প, এই গল্পের প্রতি ফকির লেখক এর  বিশ্বাষ জন্মানোর কারণ কি?

প্রশ্ন /২) “পাঞ্জাসাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি” - ঘটনাটির বর্ণনা দাও?

 এখান থেকে তোমাদের একটি একটি করে দু'টি প্রশ্ন আসবে এবং তোমাদের ওই দু'টি  প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।


                                                  পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ----------

                                                          আমার বাংলা -

                                                 (গারো পাহাড়ের নীচে ).....

প্রশ্ন/ ১) গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার বর্ণনা দাও?

                                                      অথবা

 * “প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো” - প্রজাদের  নেতা কে? তাদের বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি?

                                                     (ছাতির বদলে হাতি).......

প্রশ্ন /২) “চ্যাংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে”- চ্যাংমান কে? তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ার কারণ কি?

                                                                       অথবা

* “পঁচিশ - তিরিশ বছর আগের কথা ”-পঁচিশ -তিরিশ বছর আগেকার  কাহিনীর কথা এখানে বলা হয়েছে তা লেখ?


                                                ( মেঘের গায়ে জেলখানা).......

প্রশ্ন /৩)  “জেলখানা একটা আলাদা জগৎ”- মেঘের গায়ে জেলখানা পাঠ্যএ আলাদা জগৎতের কোন চিত্র ধরা পড়েছে তা আলোচনা করো? 

                               অথবা

* বক্সার জেলখানার পরিচয় দাও?


                                                              (হাত বাড়াও )......


প্রশ্ন /৪) “পর্বত যার প্রহরী/ সমুদ্র যার পরীখা”- কোন স্থানের কথা বলা হয়েছে? সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের বর্ণনা দাও?

                                                                   অথবা

*   “আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে”- কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে? কিভাবে তা বক্তা কে পাগল করেছে তা আলোচনা করো?

 এইখান থেকে যেকোনো দুটো প্রশ্ন আসবে এবং তোমাদের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।


                             বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির

                                                      ইতিহাস     

     

                                        বাঙালির শিল্প ও সংস্কৃতি -


                                            (বাঙালির চিত্রকলা )

***প্রশ্ন /১) বাঙালির শিল্পচর্চায় যামিনী রায়ের অবদান আলোচনা করো?

***প্রশ্ন /২) বাংলার চিত্রকলার ধার পথে গগেন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আলোচনা করো?


 (বাংলা চলচ্চিত্রের কথা )


***প্রশ্ন /১) বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান লেখ?

***প্রশ্ন /২) চলচ্চিত্র পরিচালক রূপে তপন সিংহের কৃতিত্ব আলোচনা করো?


 (বাঙালির বিজ্ঞান চর্চা )

***প্রশ্ন /১) বাঙালির বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান ভাবনার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখ?

***প্রশ্ন /২) বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো?

 (বাঙালির ক্রীড়া সংস্কৃতি )


***প্রশ্ন /১) রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও?

***প্রশ্ন /২) বাঙালির ক্রীড়া ঐতিহ্য এ ফুটবলের সূত্রপাত কিভাবে ঘটে? এই পর্বের ফুটবলের সঙ্গে জড়িত ব্যক্তিটির নাম লেখ? বাংলা ফুটবলের কোন ঘটনা কিভাবে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন কে উজ্জীবিত করেছিল?

 এখান থেকে যে কোন চারটি প্রশ্ন আসবে এবং সে চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে।

 ভাষা----------

প্রশ্ন /১) রূপমূল কাকে বলে? রূপমূলের শ্রেণীবিভাগ করো উদাহরণসহ?

প্রশ্ন /২) শব্দের উপাদান মূলক তত্ত্বটি আলোচনা করো?

প্রশ্ন /৩) বাক্যের ভঙ্গিগত ও গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ করে তাদের সংজ্ঞা ও উদাহরণ দাও?

প্রশ্ন /৪) তুলনামূলক / ঐতিহাসিক/ বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ?

প্রশ্ন /৫) শব্দার্থ পরিবর্তনের ধারা গুলি উল্লেখ করে দুটি ধারা উদাহরণসহ আলোচনা করো?

 এইখান থেকে যেকোন তিনটি প্রশ্ন আসবে এবং তিনটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।

कोई टिप्पणी नहीं:

एक टिप्पणी भेजें

Simple Calculator 7 8 9 ÷ 4 5 6 × 1 2 3 - 0 C ...