গল্পের নাম -
অসহায় মানুষ
অসহায় মানুষের জীবন খুব কঠিন ও খুব সরল। আমি আর আমার বন্ধু মিলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটা অসহায় মানুষ কে দেখতে পাই যে রাস্তার মধ্যে বসে আছে।এবং ওই অসহায় মানুষটি রাস্তার মধ্যে বসে বসে ভিক্ষা করছে।আমি ও আমার বন্ধু মিলে ওই অসহায় এবং ভিক্ষুক মানুষটি কি দেখতে থাকি। বেশ কিছু খুন দেখার পর আমরা দুজনে বাড়ি চলে আসি।কিন্তু বাড়ি আসার পর রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমার খুব ওই অসহায় মানুষটির কথা মনে পরে।ওই অসহায় মানুষটির কথা ভাবতে থাকি সারা রাত, ভাবতে ভাবতে চোখে জল চলে আসে।ওই অসহায় মানুষটির মতো আমি বা আমার পরিবারের কেউ রাস্তার পাশে বসে ভিক্ষা করতো ।কিন্তু আবারো পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই অসহায় মানুষটি কে দেখতে পাই। এবং একই যাই গাই ওই অসহায় মানুষটা বসে বসে ভিক্ষা করছে। হটাৎ কিছু খন পর দেখি এক ভদ্র লোক ও ভদ্র মহিলা ওই অসহায় মানুষ এবং ওই ভিক্ষুক এর সামনে দিকে পেরিয়ে যাচ্ছে।এবং ওই ভদ্র মহিলা এবং ভদ্র লোকটি কে দেখে মনে হচ্ছে যে ধনী ব্যক্তি।ওই ভদ্র মহিলা এবং ওই ধনী ব্যক্তি কে দেখে মনে হইয়েছিল তারা দুজন স্বামী -স্ত্রী।
এবং ওই রাস্তার পাশে বসে থাকা অসহায় এবং ভিক্ষুক মানুষটি ওই ভদ্র মহিলা এবং ওই ধনী ব্যক্তির কাছে ভিক্ষা চাইছে। তখন ওই ভদ্র মহিলা তার স্বামীর কাছে ওই অসহায় মানুষটি কে দেওয়ার জন্য পঞ্চাশ টাকা চাইলো। তখন ওই ভদ্র লোকটি তার স্ত্রী কে বললো যে পাঁচ টাকা দিলে তো হয়,পঞ্চাশ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই।এবং সেইদিনকার ওই ভদ্র লোকটির আচরণ দেখে আমি খুব চিন্তায় পরে গিয়েছিলাম।কারণ ওই অসহায় মানুষটিকে পঞ্চাশ টাকা দিলে যেন ওই ধনী ব্যক্তির অর্ধেক সম্পত্তি নষ্ট হয়ে যাব।
সুখের ভাগ নেওয়ার জন্য অনেকে থাকে কিন্তু কষ্টের ভাগ নেওয়ার জন্য কেউই থাকে না।কারণ ওই অসহায় মানুষটির কাছে ওই পাঁচ দশ টাকায় অনেক কিছু।ওই পাঁচ দশ টাকার বিনিময়ে ওই দিনের খাবার জুটবে ওই অসহায় এবং ভিক্ষুক মানুষটির। যেদিন টাকা জুটবে সেদিন ওই অসহায় মানুষটি খেতে পাবে আর যেদিন জুটবে না সেদিন ওই অসহায় মানুষটি কে না খেয়ে থাকতে হয়।এবং ওই অসহায় মানুষের কথা কেউ ই ভাবে না, এবং না কোনো পরিবার আছে তাঁদের, তাঁদের একলা জীবন কাটাতে হয়।এই সব কথা ভেবে আমি খুব দুক্ষিত হইয়ে ছিলাম। কারণ এক অসহায় এবং ভিক্ষুক মানুষই এবং ধনী ব্যক্তি হোক না কেন, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ।
অসহায় এবং ভিক্ষুক মানুষের জীবনযাত্রা খুবই কঠিন। কারণ তাঁদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না।আর আমাদের সমাজের মানুষকে ভাবতে হবে যে আল্লাহ যদি আমাদের এই পৃথিবীতে অসহায় করে পাঠাতো তাহলে আমাদের অবস্থা তাঁদের মতোই অসহায় হতো।প্রত্যেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমাদের সমাজের কর্তব্য।প্রত্যেক মানুষ যদি এসব চিন্তা করতো তাহলে অসহায় মানুষ কখনো নিজেকে অসহায় মনে করতো না।
আর লিখতে ইচ্ছে করছে না.......
কারণ,শেষ মুহূর্তে মনে হলো এ লিখা যেন ব্যর্থ। আমি অথবা হাজারো জন লিখলে ও অসহায় মানুষের ভাগ্যলিপি বদলাবে না। শুধু প্রত্যশা করি যে মানুষের জীবনে যেন এই অসহায়তা কষ্ট না আসে।..............
আসুন আমরা সকল অসহায় এবং ভিক্ষুক মানুষের পাশে দাঁড়ায়।তাঁদের একবেলা খাবারের ব্যবস্থা করে দি,তাঁদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি।আল্লাহ আমাদের সকল কে সমাজের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৈফিক দান করুক।.......(আমিন )
.....সমাপ্ত......
আরো ও ভালো ভালো গল্প পেতে আমাদের ব্লগটি কে ফলো করুন।
আমারা আরও চেষ্টা করবো নতুন নতুন পোস্ট আমনাদের সামনে তুলে ধরতে।
कोई टिप्पणी नहीं:
एक टिप्पणी भेजें